ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রোঞ্জেই শেষ বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ

  • ঘরের মাঠের বিশ্বকাপে ফাইনালে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে ওঠার আশা পূরণ হয়নি বাংলাদেশের। চায়নিজ তাইপের কাছে ২৫-১৮ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

    এতে করে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

    প্রথমার্ধে দারুণ লড়াই করা স্মৃতি-শ্রাবণীরা ৮-৯ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০-৯ ব্যবধানে এগিয়েও গিয়েছিল বাংলাদেশ। তবে বাকি সময়ে একবার অলআউট হওয়ায় পিছিয়ে পড়েন রূপালী আক্তাররা। 

    পরে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

    শেষে ২৫-১৮ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফাইনালে চায়নিজ তাইপের প্রতিপক্ষ ভারত। প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা অন্য সেমিফাইনালে ৩৩-২১ ব্যবধানে ইরানকে হারিয়ে ফাইনালে ওঠে। আগামী সোমবার দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেই।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

ব্রোঞ্জেই শেষ বাংলাদেশের কাবাডি বিশ্বকাপ

আপডেট সময় : ০৩:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫