হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় আইনজীবী ও ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত সায়েদুল হক সুমন-এর আটক নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) পার্লামেন্টের উচ্চকক্ষে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পার্লামেন্টে আলোচনাকালে বক্তারা বলেন, বাংলাদেশের দুর্নীতিবিরোধী আন্দোলন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যারিস্টার সুমন বর্তমানে আটক রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনকারী এই জনপ্রিয় আইনজীবীর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা তার মামলাগুলোর স্বচ্ছ তদন্ত ও আইনের সুষ্ঠু প্রয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ব্যারিস্টার সায়েদুল হক সুমন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে ‘মানবতার ফেরিওয়ালা’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেন।
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তার আটক প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় বিষয়টি দেশ-বিদেশে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যারিস্টার সুমনের আটক নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উদ্বেগ
-
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি - আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- 66
জনপ্রিয় সংবাদ




















