ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোরো ধান চাষে ব্যাস্ত সময় পাড় করছেন রংপুরের কৃষকরা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • 376

বোরো ধান চাষে ব্যাস্ত সময় পাড় করছেন রংপুরের কৃষকরা

হাসান আল সাকিব,স্টাফ রিপোর্টার।।

রংপুরে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে বোরো আবাদের জন্য দম ফেলবার সময় নেই তাদের। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার কারণে রংপুর সদর উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো আবাদে কৃষাণ কৃষাণীর ব্যস্ততার ছবি এখন রংপুরের মাঠে মাঠে। বীজতলা থেকে চারা সংগ্রহ, জমির আগাছা পরিস্কার, জমি তৈরি, চারা রোপনসহ বোরো আবাদে তাদের ব্যস্ততার প্রানবন্ত নানা দৃশ্যপট যে দিকে দুচোখ যায়। ভাল ফলন পেতে সার ছিটানো, সেচ দেওয়াসহ ক্ষেতের নানা পরিচর্যায় সকাল সন্ধ্যা খেটে চলছেন। কৃষি উপকরনের মূল্য কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বৃদ্ধি পাচ্ছে বোরো আবাদ। বোরো চাষকে ঘিরে শ্রমিকদেরও কর্মসংস্থান সৃষ্ঠি হয়েছে।
সদর উপজেলার পালিচড়া বকসি পাড়া গ্রামের কৃষক রুবেল মিয়া বলেন, আমি এবছরে ২ একর জমিতে বোরো ধানের চাষ করেছি আশা করছি ভাল ফলন হবে।
ভূরারঘাট গ্রামের কৃষক আনছারুল মিয়া জানান, এক মন ধান উৎপাদন করতে ৬৫০ থেকে ৭০০ টাকা খরচ হয় বর্তমান আমাদের বাজারে ধানের দাম একটু কম। আশা করি সরকার এ বছর ধানের দাম বৃদ্ধি করবে।
নয়াপুকুর গ্রামের কৃষক লতিব মিয়া বলেন, আমার এক একর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরোর বাম্পার ফলন হবে।
এ বছর আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হবে বলেও আশা প্রকাশ করেন কৃষি কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোরো ধান চাষে ব্যাস্ত সময় পাড় করছেন রংপুরের কৃষকরা

আপডেট সময় : ০৭:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭