ভোলা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বোরহানউদ্দিন থানা পুলিশ এক সফল অভিযান পরিচালনা করেছে।
অভিযানে বোরহানউদ্দিন থানাধীন ০৯ নং ওয়ার্ড এলাকা থেকে মোঃ আলম (৬৪), পিতা-সিরাজ মিয়া, ০৯ নং ওয়ার্ড থানা-বোরাউদ্দিন, জেলা-ভোলাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বোরহানউদ্দিন, তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশ ভোলার এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।
স্টাফ রিপোর্টার মোঃ সুজন ভোলা চরফ্যাশন উপজেলা