ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন কাজী আসিফ

  • আপডেট সময় : ১০:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
  • 378

1101
বিয়ে করেছেন মডেল-অভিনেতা কাজী আসিফ। কনে কাজী অর্নি রহমান কানাডাপ্রবাসী। গত ৭ই সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় শুধু দুই পরিবারের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে আসিফ বলেন, অনেকটা হুট করেই বিয়েটা হলো। আমাদের দুই পরিবারের আত্মীয়স্বজনরা মিলে এর আয়োজন করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে এখন কোন বড় অনুষ্ঠান না করলেও আগামী বছর বিবাহত্তোর সংবধর্নায় সবাইকে জানাবেন আসিফ। তার স্ত্রী অর্নি পেশায় কানাডার নিবন্ধিত নার্স। পাশাপাশি মনোবিজ্ঞানে পড়াশোনা করছেন। এক বছর ধরে কাজী আসিফের সঙ্গে তার পরিচয়। এরপর তা প্রণয়ে পরিণত হয়। আসিফের গ্রামের বাড়ি যশোরে, অর্নিদের বরিশালে। মুঠোফোন কোম্পানি সিটিসেলের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোচনায় আসেন এ মডেল অভিনেতা। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন কাজী আসিফ।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

বিয়ে করলেন কাজী আসিফ

আপডেট সময় : ১০:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫