ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিষধর সাপের কামড়ে নবীনগরে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের কামড়ে উজ্জল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।

নিহত উজ্জল মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় উজ্জল মিয়াকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভৈরব এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পরে উজ্জল মিয়ার মরদেহ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিষধর সাপের কামড়ে নবীনগরে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬