ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ উন্মাদনায় মাঠে পুলিশ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থকদের জয়

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা যখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, তখন সেই উত্তাপ ছুঁয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। প্রিয় দলকে ঘিরে উত্তেজনা আর আনন্দ ভাগাভাগি করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুলিশ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। শ্বাসরুদ্ধকর এই খেলায় আর্জেন্টিনা সমর্থক পুলিশ দলকে ২-১ গোলে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় ব্রাজিল সমর্থক পুলিশ দল।
শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন।
আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। অন্যদিকে ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।
৩০ মিনিটের জমজমাট ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা সমর্থক দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পরপর দুটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় ব্রাজিল সমর্থকরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল সমর্থক পুলিশ দল।
খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, চলমান বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। থানার সদস্যরাও প্রিয় দলকে সমর্থন জানিয়ে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। এতে যেমন আনন্দ ছড়িয়েছে, তেমনি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই উচ্ছ্বসিত।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা যেমন বিনোদনের সুযোগ সৃষ্টি করে, তেমনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের আয়োজন সেই ইতিবাচক বার্তাই দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশ্বকাপ উন্মাদনায় মাঠে পুলিশ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল সমর্থকদের জয়

আপডেট সময় : ০৭:৪০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬