ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সাবেক অধিনায়ক থমাস ডুলি এখন বাংলাদেশ ফুটবলের নতুন গুরু

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান ফুটবল কিংবদন্তি থমাস ডুলিকে (Thomas Dooley) আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শুক্রবার (২২ মে, ২০২৬) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বাফুফে স্টাফরা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরপরই ফেডারেশনের অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়।

​বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন থমাস ডুলি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ডিগ্রি UEFA Pro License (German DFB) ধারী। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফুটবলার হিসেবে ১৯৯৪ সালের বিশ্বকাপে মাঠ কাঁপানোর পর, ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের (Captain) মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

​থমাস ডুলির অন্যতম বড় পরিচিতি হলো খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক পরিবর্তন ও দলীয় সংস্কৃতির রূপান্তর ঘটানো। তিনি ফুটবলারদের মানসিকতা উন্নত করতে “Mentality Development Program”-এর মতো বিশেষ প্রোগ্রাম তৈরির কারিগর। এর আগে তাঁর জাদুকরী কোচিংয়ে ফিলিপাইন ফুটবল দল ইতিহাস গড়ে সম্পূর্ণ অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল এবং নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিং অর্জন করেছিল। বাংলাদেশের ডাগআউটে বসার ঠিক আগে তিনি গায়ানা জাতীয় দলের হেড কোচ ছিলেন, যেখানে তাঁর অধীনে খেলা চার ম্যাচের সবকটিতেই জয় পায় দলটি।

​বাফুফের প্রত্যাশা, থমাস ডুলির এই বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট রণকৌশল বাংলাদেশের ফুটবলের চিত্র বদলে দেবে। বিশেষ করে দেশের একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলারদের ভেতরের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগিয়ে জাতীয় দলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি প্রতিযোগিতামূলক এবং সফল এক দলে রূপান্তর করাই এখন এই নতুন ফুটবল মাস্টারের প্রধান লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশ্বকাপের সাবেক অধিনায়ক থমাস ডুলি এখন বাংলাদেশ ফুটবলের নতুন গুরু

আপডেট সময় : ০৬:২৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬