বাসায় দুই মাসে ৯ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগে ফেসবুকে ক্ষোভ প্রকাশ, অশালীন বক্তব্য ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গাজীপুরের গাছা থানা পুলিশ। পরে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়।
গাছা থানার ওসি গোলাম রাব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য, সামাজিক ও রাজনৈতিক যোগাযোগসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন অভিযোগ বর্তমানে পুলিশ গভীরভাবে তদন্ত করে দেখছে।
সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টার 



















