ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের জন্য যখন হাহাকার তখন সিংড়াবাসী’র খোলা চিঠি।

বিদ্যুতের জন্য যখন হাহাকার তখন সিংড়াবাসী'র খোলা চিঠি।

নাটোরের-সিংড়া উপজেলার ৫ লক্ষ জনগোষ্ঠীর কথা চিন্তা করে সিংড়াবাসী’র পক্ষে এসএম রাজু আহমেদ সাংবাদিক ও সমাজকর্মী তার ফেসবুক ভেরিফাইড পেজে,একটি খোলা চিঠি লিখেছেন, স্থানীয় এমপি মহোদয়ের কাছে।

লিখেছিলেন নাটোর -৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্যের নিকট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে খোলা চিঠি

আসসালামু আলাইকুম,
জনাব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, মাননীয় সংসদ সদস্য নাটোর-৩ সিংড়া। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সিংড়াবাসির এক ছোট্ট কন্ঠস্বর হিসেবে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আপনি সিংড়াবাসির ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং এই জনপদের অভিভাবক। সিংড়া উপজেলার সকল মানুষের সুখ, দুংখ, বেদনা, কষ্টের অংশীদার আপনি। যে দিন থেকে শপথ নিয়েছেন সেদিন থেকে আপনি শুধু একটি দলের নয় সেদিন থেকে সিংড়ার আপামর জনগনের নেতা বা অভিভাবক।

আপনার পদ,পদবী চেয়ারের মূল্য অনেক। আপনি সিংড়ার ৫ লক্ষ জনগোষ্ঠীর কন্ঠস্বর। আপনার কথায় প্রতিফলিত হবে সবার কথা, সবার দুংখ, বেদনা, হাসি কান্নার প্রতিচ্ছবি। আমরা জানি বর্তমানে জাতীয় সংসদ অধিবেশন চলমান। এ জন্য আপনার নির্বাচনী এলাকায় আপনার ইচ্ছে থাকা স্বত্বেও আসার সুযোগ হচ্ছে না। তবে সিংড়ার সকল বিষয় আপনার নখদর্পনে আছে বলে মনে করি।

আপনার মাধ্যমে আমরা উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি এবং আশু পদক্ষেপ আশা করি। আমরা সিংড়াবাসি নিদারুন কষ্টের মধ্যে আছি। কষ্টের মুল কারন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হওয়ায়। তীব্র লোডশেডিং এ জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনে রাতে ৮/১০ ঘন্টা পৌর গ্রামে ও শহরে বিদ্যুৎ থাকছে না। কোনো কোনো দিন ১৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে। গ্রামের অবস্থা আরো ভয়াবহ,
২৪ ঘন্টার ১৮ ঘন্টা লোডশেডিং দেয়া হচ্ছে। এ নিয়ে মানুষের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে,মানুষের অবস্থা নাকাল।
এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করি। বিদ্যুৎ বিভাগের সাথে পরামর্শ করে চলনবিলের শস্য ভান্ডার রক্ষা, কৃষকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। দেশের খাদ্যের অভাব পুরনে ভূমিকা রাখছে চলনবিলের কৃষকরা। আমন ও ইরি বোরো ধান দেশের চাহিদা পুরণ করে যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ লোডশেডিং এর কারনে আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের চরম বিপর্যয় নেমে এসেছে,এজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আবেদন জানাচ্ছি।

পরিশেষে যুব সমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা মাদক মুক্ত সমাজ, অনলাইন জুয়া বন্ধ সহ বিদেশে নিয়ে যাবার কথা বলে একশ্রেণির দালাল লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার অনুরোধ জানাই। বর্তমান ও আগামী প্রজন্মকে নিরাপদ রাখার জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা করতে হবে।
মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ যে শিক্ষা জাতীয় করণ বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন। এখন সময় বিদ্যুৎ ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরা এবং সমস্যা নিরসন করা। অনুগ্রহ করে জাতীয় সংসদে উত্থাপন করুন, সরকার বাহাদুরের নিকট তুলে ধরুন। বিদ্যুৎ বিভাগের সাথে বসে সমস্যার সমাধান করুন। পরিশেষে আপনার সুস্থতা কামনা করি। আপনার পরিশ্রম, মেধা, মানুষের কল্যাণ, মানবতার কাজ আত্মনিয়োগ করে জনসেবায় উদ্ভাসিত করুন, এই প্রত্যাশা রইলো।

এসএম রাজু আহমেদ
সাংবাদিক ও সমাজকর্মী।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিদ্যুতের জন্য যখন হাহাকার তখন সিংড়াবাসী’র খোলা চিঠি।

আপডেট সময় : ১০:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬