নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশকে উন্নত বিশ্বে একটি সম্মানজনক জাতি হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে।যেখানে থাকবে না কোন দুর্নীতি, লুটপাট আর এক দলীয় স্বৈরশাসন।
৬ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শুক্রবার সকালে নরসিংদী ২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে নির্বাচনি এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। মঈন খান বলেন,দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ যে ব্যবস্থায় লুটপাট আর দুর্নীতি করে গেছে দেশে আর সেই ব্যবস্থা ফিরে আসতে দেওয়া যাবে না। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি গনতান্ত…






















