দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সাত নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।শুক্রবার ৩০ জানুয়ারি রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদ মিয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে স্নানঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হক, সদস্য ও ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আহসান খাঁন, সহ সাধারণ সম্পাদক ও স্নানঘাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক সেলিম মিয়া সেলু, ৩নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, ১নং ওয়ার্ড কমিটির সদস্য খালেদ চৌধুরী এবং ২নং পুটিজুরী ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির মিয়া রয়েছেন।
উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহিষ্কার এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে। সৌমিত্র কুমার দাস




















