ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে দুই বাসে অভিযান, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭

হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
বাহুবল মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌখিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১০২৫) ও মিতালী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৮৯) আটক করা হয়। পরে বাস দুটির পেছনের যাত্রীদের আসন এবং দুই পাশের মালামাল রাখার বক্সে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
পুলিশের উদ্ধার তালিকা অনুযায়ী, পণ্যগুলোর মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, ৫ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং সাত প্যাকেট বেনজো চকলেট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরবের রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাহুবলে দুই বাসে অভিযান, ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭

আপডেট সময় : ১১:০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬