ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে নতুন ওসি সাইফুল ইসলাম

‎হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁদাবাজি, দালাল সিন্ডিকেট, তদবিরবাজি, দুর্নীতি ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ অভিযান আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান তিনি।

‎বুধবার দায়িত্ব গ্রহণ শেষে ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, থানাকে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, “বাহুবল মডেল থানাকে আমি জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। যারা চাঁদাবাজি, তদবিরবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎ওসি সাইফুল ইসলাম আরও বলেন, মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিং ও গ্রাম্য দাঙ্গা দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

‎তিনি বলেন, “আমি এখানে জনগণের সেবা করতে এসেছি। থানায় কোনো ধরনের প্রভাব বা অনৈতিক তদবির বরদাশত করা হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‎বাহুবল থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণের পর স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে থানার সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাহুবলে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে নতুন ওসি সাইফুল ইসলাম

আপডেট সময় : ০৬:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫