ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। এ সময় একটি ট্রাক জব্দ ও ট্রাকচালককে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুর চা বাগান ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম।

অভিযান চলাকালে হামিদনগর ও রাঘবপুর এলাকায় চা বাগান ও কৃষিজমি থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ট্রাকে লোড করার সময় ট্রাকটি জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ট্রাকচালককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা প্রায় ৪৫০ ঘনফুট বালু উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ করা হয়েছে।অভিযানে বিজিবির একটি টিম সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ৫৫ হাজার টাকা

আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬