ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন শেখ হাসিনা  বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির চেয়ারপারর্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ গ্রাম জালালসাপ-এ বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

‎অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রেজা কিবরিয়া বলেছেন, বর্তমান সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ ফেরাতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ বা সক্ষমতা নেই। বিএনপি সরকার গঠন করলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

‎ড. রেজা কিবরিয়া বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রায় ৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। তাঁদের পাশাপাশি আরও অনেকে অর্থ পাচারে জড়িত। বিএনপি সরকার গঠন হলে বিদেশের মতো করে একটি ট্রাস্ট গঠন করে সেই অর্থ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যয় করা হবে।”

‎নিজের বাবা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তাঁর নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।”

‎নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে সক্ষমতা প্রয়োজন, তা তাদের নেই। জনগণ এখন পরিবর্তন ও একটি জবাবদিহিমূলক সরকার চায়।”

‎দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন শেখ হাসিনা  বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া

আপডেট সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫