বান্দরবানের লামায় ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওনকে আটক করেছে লামা থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে লামা বাজারের নদীর ঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৮)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরছন পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত আবুল কাশেম।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী শিশুকে বলৎকারের অভিযোগ, ওঠেছে। অভিযোগের ,ভিত্তিতে তাৎক্ষণিক ,অভিযান, চালিয়ে, অভিযুক্ত ,কে আটক করতে সক্ষম হয়। লামা থানা পুলিশ।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।






















