ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের লামায় বন্যা পরিস্থিতির অবনতি

৯ই জুলাই ( বৃহস্পতিবার ) বান্দরবানের লামায় বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।
গত চার দিনের টানা ভারী বৃষ্টির ফলে মাতামুহুরি নদীর পানি বিপদ সীমার অনেক উপর প্রবাহিত হয়ে লামা বাজার সহ আশপাশের নিচু এলাকা বন্যায় প্লাবিত।
নিচু এলাকাগুলো ১০ থেকে ১২ ফুট পানিতে তলিয়ে গেছে, লামা বাজারের প্রাণকেন্দ্র ৫ থেকে ৬ ফুট পানিবন্দী হয়ে পড়েছে এবং লামা রূপসী পাড়া রোড, লামা গজালিয়া রোড, লামা আলীকদম রোড পানিবন্দি হাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

সৃষ্ট বন্যায়, আটকা পড়েছে শত শত পরিবার, ক্রমান্বয়ে বন্যার পানি বৃদ্ধি পাওয়াতে নিচু এলাকার জনসাধারণ নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের স্কুল মাদ্রাসায় গিয়ে উঠতে শুরু করেছে।
টানা ভারী বর্ষণের ফলে, বেশ কিছু জায়গায় পাহাড় ধসে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড় ধসে একই পরিবারের শিশু সহ ৫ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশাসন পূর্ব গঠিত দুর্যোগ মোকাবেলা স্বেচ্ছাসেবক দল নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বান্দরবানের লামায় বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট সময় : ০৬:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬