ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে আদালতে নেওয়ার পথে পুলিশের ভ্যান উল্টে খাদে, আহত ৬

‎বানিয়াচংয়ে আদালতে নেওয়ার পথে পুলিশের ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আদালতে আসামি নেওয়ার পথে পুলিশের একটি ভ্যান উল্টে সড়কের পাশে খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, বানিয়াচং থানা থেকে কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে নেওয়া হচ্ছিল। পথে সুবিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য ও তিন আসামি আহত হন।

‎আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

‎সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এক নারী আসামিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, দুর্ঘটনার কারণ তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বানিয়াচংয়ে আদালতে নেওয়ার পথে পুলিশের ভ্যান উল্টে খাদে, আহত ৬

আপডেট সময় : ০৮:১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬