ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে আ/গু/নে পু/ড়ে প্রা/ণ গেল বৃদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে হায়া বিবি (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুন আর রশিদ জানান, শুক্রবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে আগুন লাগার খবর পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হায়া বিবিকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়েছে।স্থানীয়দের বরাতে বাগেরহাট সদর থানার ওসি মাসুম খান জানান, আগুনে নিহত হায়া বিবির পৈতৃক বাড়ি বরিশাল জেলায়। তার পিতার নাম মৃত জোনাব আলী।
তার বিয়ে হয়েছিল যশোরে। সন্তানরা খোঁজখবর না রাখায় তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাটে তার বোনের বাড়িতে বসবাস করছিলেন। সেখানে তিনি পলিথিন দিয়ে তৈরি একটি ছোট ঝুপড়ি ঘরে থাকতেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে আ/গু/নে পু/ড়ে প্রা/ণ গেল বৃদ্ধার

আপডেট সময় : ১০:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬