বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন শিক্ষার্থী বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন রিয়াজ হোসেন।
শনিবার (২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ অভিযোগ উত্থাপন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেন আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এ প্রেক্ষাপটে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ কর্মসূচি আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
অভিযোগ অস্বীকার করে রিয়াজ হোসেন বলেন, “শিক্ষার্থীদের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ক্রাইম শাখায় দায়িত্ব পালন করেছি, যা মূলত অফিসিয়াল দায়িত্ব ছিল। মাঠ পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় এলাকায় আমার কোনো দায়িত্ব ছিল না।”
তিনি আরও বলেন, “দীর্ঘ সময় পর হঠাৎ করে এ ধরনের মানববন্ধন আয়োজন করা দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ।”
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “এডিসি রিয়াজ হোসেনের বক্তব্য সঠিক। এ মানববন্ধনটি পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।” তিনি আরও জানান, রিয়াজ হোসেন ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন এবং তার অবসর সংক্রান্ত প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান রয়েছে।
কমিশনারের মতে, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনাকে কেন্দ্র করে বিরোধী পক্ষ এমন কর্মসূচি আয়োজন করে থাকতে পারে।
উল্লেখ্য, রিয়াজ হোসেন গত ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেছেন বলে জানা গেছে।
বাউফল পৌর নির্বাচন ঘিরে এডিসি রিয়াজকে নিয়ে বিতর্ক, অভিযোগ-প্রত্যাখ্যান
-
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- 93
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















