ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে হামলার অভিযোগে পৌর বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী মো. ফরিদ তালুকদার, তার স্ত্রী ও ছেলের ওপর হামলার অভিযোগে বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ (পলাশ)সহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আহত ব্যবসায়ী ফরিদ তালুকদারের স্ত্রী মর্জিনা আক্তার বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন। মামলায় মাসুম বিল্লাহ (পলাশ)কে প্রধান আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ব্যবসায়ী ফরিদ তালুকদার (৫২), তার স্ত্রী মর্জিনা আক্তার (৪৫) এবং ছেলে মো. আলিফ তালুকদার (২৩) আহত হন।

জানা গেছে, এএফ ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফরিদ তালুকদার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে ওই দিন বিকেলে বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

ফরিদ তালুকদারের অভিযোগ, মতবিনিময় সভা শেষে পরিবারসহ প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মাসুম বিল্লাহ (পলাশ) ও ইমাম হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কিল-ঘুষি ও মারধরের শিকার হয়ে তারা আহত হন। পরে উপস্থিত সাংবাদিকদের সহায়তায় প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাসুম বিল্লাহ (পলাশ)। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বরং ফরিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের এক নেতা এবং স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধের অভিযোগও তিনি নাকচ করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাউফলে হামলার অভিযোগে পৌর বিএনপি নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট সময় : ০১:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬