ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে যুবলীগ নেতা মিজান মোল্লা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লা (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাউফল থানার এসআই খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিজান মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে। রোববার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিজান মোল্লা এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তার মিজান মোল্লাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাউফলে যুবলীগ নেতা মিজান মোল্লা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬