ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের লিবিয়া না যেতে নির্দেশনা

  • আপডেট সময় : ১১:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫
  • 362

1501
যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সফর না করতে বাংলাদেশী নাগরিকদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সতর্কতা বহাল থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা না পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের লিবিয়া সফর থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রত্যাহার করে নেয়া হয়। সেখানকার কর্মকর্তা ও কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে। প্রায় ৪০ হাজার বাংলাদেশী বর্তমানে লিবিয়ায় অনিশ্চিত জীবনযাপন করছেন। এদের অনেকে আবার ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর ঝুঁকিপূর্ণ পথও বেছে নিতে বাধ্য হচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

বাংলাদেশিদের লিবিয়া না যেতে নির্দেশনা

আপডেট সময় : ১১:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০১৫