ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ কুতুবদিয়ার এক মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্কুটিসহ কক্সবাজারের কুতুবদিয়ার এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী এলাকায় থানা-সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. জিয়া (৪০)। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুতুইন্না পাড়ার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হাকিম এবং মাতার নাম মরহুম ছেনোয়ারা বেগম।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন, সন্দেহভাজন একটি লাল রঙের স্কুটি তল্লাশি করে স্কুটির সামনের অংশে রাখা একটি কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাগুলো জব্দ করা হয় এবং ব্যবহৃত স্কুটিটিও জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে ও থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয় ও হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ কুতুবদিয়ার এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬