ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীর সরলে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ, এমপি জহিরুল ইসলামের মধ্যস্থতাকে সাধুবাদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উপকূলীয় জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিরসনে উদ্যোগ নিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। তাঁর এই মধ্যস্থতা ও শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

রোববার (৩১ মে) সন্ধ্যায় বাঁশখালী জেনারেল হাসপাতালের হলরুমে এমপির সভাপতিত্বে দুই পক্ষের ১০ জন সদস্যকে নিয়ে প্রথম মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় পক্ষের পছন্দের প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় দুই পক্ষের চারজন প্রতিনিধি তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বৈঠকে এমপি জহিরুল ইসলাম বলেন, “উভয় পক্ষের নির্দিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিনের এই সমস্যার সুন্দর সমাধানে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করব। শান্তি প্রতিষ্ঠার স্বার্থে দুই পক্ষকেই উদারতা ও ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে। তাহলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় বিরোধের অবসান ঘটবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

অপরদিকে ওসি রবিউল হক বলেন, “রাষ্ট্রে বসবাস করতে হলে রাষ্ট্রের আইনকানুন মেনে চলতে হবে। সরলের ঘটনাগুলো আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। সবাইকে মনে রাখতে হবে, রাষ্ট্রের চেয়ে কেউ শক্তিশালী নয়। বিরোধের সমাধান না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বৈঠকের শেষে আজ সোমবারের মধ্যে উভয় পক্ষকে তাদের নির্দিষ্ট প্রতিনিধিদের নাম জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আহ্বান করা হবে বলেও জানানো হয়।

স্থানীয়রা মনে করছেন, সংসদ সদস্যের সরাসরি উদ্যোগ এবং প্রশাসনের সম্পৃক্ততায় দীর্ঘদিনের এই বিরোধের একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাঁশখালীর সরলে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ, এমপি জহিরুল ইসলামের মধ্যস্থতাকে সাধুবাদ

আপডেট সময় : ১২:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬