আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থা (সিইএইচআরএলএ – CEHRLA) এর বাঁশখালী উপজেলা শাখার ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সংস্থার চট্টগ্রাম বিভাগীয় জোনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটিতে মোহাম্মদ শাহাবুদ্দিন আহ্বায়ক, তানভীর আহমেদ যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ওবায়দুল্লাহ জাফরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন।
সংস্থার চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মো. আবুল কাশেম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসাইন, সভাপতি, চট্টগ্রাম জেলা শাখা এবং সাংবাদিক মো. হানিফ, ফেনী জেলার আঞ্চলিক পরিচালক।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ লিটন, সহ-সভাপতি এস এম রেজাউল করিম, ইব্রাহীম মুন্না, জয়নাল আবেদীন, আরাফাত রহমান খোকন, আরজু আক্তার, তাহমিনা আফরোজসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আমির হোসেন, দিদারুল ইসলাম, আমিনুর রশিদ রেজভী, হাফেজ মো. আব্দুর রহিম, শাহেদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, শামীম আকবর রানা, নুরুল আজিম, মোহাম্মদ রফিক, শাহাবুদ্দিন, কামালুল হক চৌধুরী এবং মোহাম্মদ ইউছুফ।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৩ মাস অথবা পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত বহাল থাকবে। মানবাধিকার সুরক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।
বাঁশখালীতে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা
-
বাঁশখালী প্রতিনিধি: - আপডেট সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- 60
জনপ্রিয় সংবাদ




















