ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষসেরা গেমের মুকুট জিতল ‘ক্লেইর অবস্কিউর: এক্সপেডিশন ৩৩’

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 49

বর্ষসেরা গেমের মুকুট জিতল ‘ক্লেইর অবস্কিউর: এক্সপেডিশন ৩৩’

ভিডিও গেমের সবচেয়ে জমকালো আসর ‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ইতিহাস গড়ে বছরের সেরা গেমের পুরস্কার জিতেছে ফরাসি ডেভেলপার স্যান্ডফল ইন্টারঅ্যাকটিভের আরপিজি গেম ‘ক্লেইর অবস্কিউর: এক্সপেডিশন ৩৩’। শুধু সেরা গেমের পুরস্কারই নয়, রীতিমতো ঝড় তুলে এক রাতে জিতে নিয়েছে মোট নয়টি বিভাগে সেরা হওয়ার মুকুট।

আগেই ১৩টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছিল ক্লেইর অবস্কিউর। এবার পুরস্কার জয়ের ক্ষেত্রেও ভেঙেছে আগের সব কীর্তি।

এর আগে ২০২০ সালে দ্য লাস্ট অফ আস পার্ট-টু এর সাতটি পুরস্কার ছিল এক আসরে সর্বোচ্চ জয়ের রেকর্ড।

পুরো শোতে এমন আধিপত্য দেখিয়েছে ক্লেইর অবস্কিউর, যে কোনো অন্য গেম একাধিক পুরস্কার জিততে পারেনি। আর সেরা হওয়ার পথে গেমটি পেছনে ফেলেছে কোজিমা প্রোডাকশনস ও সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের ‘ডেথ স্ট্র্যান্ডিং ২: অন দ্য বিচ’; নিন্টেন্ডো ইপিডি ও নিন্টেন্ডোর ‘ডঙ্কি কং ব্যানাঞ্জা’; সুপারজায়ান্ট গেমসের হেডিস-টু এর মতো বেশ কিছু গেমকে।

ক্লেইর অবস্কিউরের এমন দাপটের মধ্যেও সেরা অডিও ডিজাইনের পুরস্কার জিতেছে ইলেকট্রনিক আর্টসের ‘ব্যাটলফিল্ড-সিক্স’।

এদিকে সেরা ই-স্পোর্টস গেমের মুকুট জিতে নিয়েছে ভালভের কাউন্টার স্ট্রাইক-টু। এই জয়ের পথে গেমটি পেছনে ফেলেছে লিগ অফ লিজেন্ডস, ডোটা টু, ভ্যালোরেন্টের মতো জনপ্রিয় সব গেমকে।

দীর্ঘ ২৫ বছর ধরে গেমারদের মধ্যে ই-স্পোর্টসের ক্রেজ ধরে রেখেছে কাউন্টার স্ট্রাইক সিরিজটি। আর ২০২৩ সালে মুক্তি পাওয়া কাউন্টার স্ট্রাইক-টু এই সিরিজের এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক ধাচের গেম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ষসেরা গেমের মুকুট জিতল ‘ক্লেইর অবস্কিউর: এক্সপেডিশন ৩৩’

আপডেট সময় : ০৯:৪৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫