ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বরুড়া থানার পরিদর্শক—তদন্ত সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ১৭টি বস্তায় মোট কত বোতল ফেনসিডিল রয়েছে, তা এখনো গণনা করা হয়নি।

বরুড়া থানা ওসি তদন্ত সঞ্জয় সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা যায়নি। ফেনসিডিলের সংখ্যা গণনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় মাদক কারবারিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বরুড়ায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০১:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬