ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাবে গাজীপুরের গ্রামীণ জনপদ ১১৩ প্রকল্পের অনুকূলে মোট ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের অনুকূলে ৩ ধাপে বরাদ্দকৃত ১১৩টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে মোট এক কোটি ষাট লাখ টাকার ট্রেজারি চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
​আজ মঙ্গলবার ৩০ জুন জয়দেবপুরের ঐতিহ্যবাহী ‘গাজীপুর ক্লাব’ মিলনায়তনে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির (PIC) সভাপতিদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এই ১১৩টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ​মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। ​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসক বলেন, “তৃণমূল পর্যায়ের এই উন্নয়ন প্রকল্পগুলো যেন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে।” এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নকারীদের সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তরিকতা দিয়ে এ কাজগুলো করার আহ্বান জানান।
​​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন এবং গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বদলে যাবে গাজীপুরের গ্রামীণ জনপদ ১১৩ প্রকল্পের অনুকূলে মোট ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ০১:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬