ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ইলিশ ধরা পড়ছে তেঁতুলিয়ায়, স্বাদ থেকে বঞ্চিত বাউফলের মানুষ

তেঁতুলিয়া নদীতে একের পর এক বড় আকারের ইলিশ ধরা পড়ছে। জেলেদের জালে ধরা পড়া এসব রুপালি ইলিশ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মোকাম ও বাজারে। অথচ নদীর পাড়ের বাউফলের সাধারণ মানুষই বড় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন।

গতকাল সোমবার দুপুরে বাউফলের কালাইয়া হাটসহ বিভিন্ন মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। আড়তে বড় আকারের ইলিশ উঠলেও স্থানীয় বাজারে সেগুলোর দেখা মিলছে কম। দু-একটি বড় ইলিশ পাওয়া গেলেও দাম থাকছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

কালাইয়া বন্দরের অপর্ণা মৎস্য আড়তে ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ দেখে কিনতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা হাসান সিকদার। তবে আড়তের ব্যবসায়ী তাকে জানান, মাছটি স্থানীয়ভাবে বিক্রি করা হবে না। এটি ঢাকায় পাঠানো হবে।

মাছটির দাম জানতে চাইলে ব্যবসায়ী জানান, মাছটি প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা দরে কেনা হয়েছে।

হাসান সিকদার বলেন, ‘আমাদের এলাকার নদীতে ইলিশ ধরা পড়ছে, অথচ বড় ইলিশগুলো এখানকার মানুষ কিনতে পারছে না। ব্যবসায়ীরা বাইরে পাঠিয়ে দিচ্ছেন। বাজারে মাছ থাকলেও আমরা সাধারণ মানুষ কিনতে পারছি না।’

ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন এলাকায় বড় আকারের ইলিশের চাহিদা বেশি। এ কারণে পাইকাররা বাউফলের বাজার থেকে বড় ইলিশ কিনে ঢাকাসহ বিভিন্ন জেলার মোকামে পাঠিয়ে দেন। পরিবহন, বরফ ও অন্যান্য খরচ যোগ হওয়ায় দূরের বাজারে গিয়ে এসব মাছের দাম আরও বেড়ে যায়।

কালাইয়া বন্দর এলাকার অপর্ণা মৎস্য আড়তের মালিক লক্ষণ সরকার বলেন, ‘বড় সাইজের ইলিশ আমরা বাউফলে বিক্রি করি না। এগুলো ঢাকার বিভিন্ন মার্কেট, নড়াইল, যশোরসহ বিভিন্ন মোকামে যায়। বাউফলে এত ক্রেতা নেই। কারও দু-একটা মাছ লাগলে এসে নেয়। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় এলাকার মানুষ এসব মাছ খেতে পারে না।’

তিনি আরও বলেন, আড়তে থাকা বড় ইলিশটিও স্থানীয় ক্রেতার কাছে বিক্রি না করে বাইরের বাজারে পাঠানোর জন্য রাখা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বড় ইলিশ ধরা পড়ছে তেঁতুলিয়ায়, স্বাদ থেকে বঞ্চিত বাউফলের মানুষ

আপডেট সময় : ০৯:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬