ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের সরকারি বাসভবনে

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনে।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেই এ তথ্য জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই রাষ্ট্রপতির জন্য নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী এ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।

এর আগে, শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে রোববার (২৬ জুলাই) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় বঙ্গভবন থেকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের সরকারি বাসভবনে

আপডেট সময় : ০৬:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬