ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সদর থানার বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁ,জাসহ স্বামী-স্ত্রী আ,ট,ক

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন মাটিডালি বিমান মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে পুলিশ গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন-এর একটি বাসে যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জব্দকৃত মাদকদ্রব্য থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন—
মোঃ শওকত আলী (৩৮), পিতা—মৃত তপসের আলী এবং

মোছাঃ আবেদা বেগম (৩১), স্বামী—মোঃ শওকত আলী।

তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন মৈদম মহিদাশ গ্রামে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বগুড়া সদর থানার বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁ,জাসহ স্বামী-স্ত্রী আ,ট,ক

আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬