বগুড়ার সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের এক কিশোর মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম মোঃ ইউসুফ বেপারী (১৬)। তিনি উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের মোঃ জামাল বেপারীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার বিশুরপাড়া মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যায় ইউসুফ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার অবস্থান জানতে পারেননি।
নিখোঁজ ইউসুফের উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। তিনি চোখে চশমা ব্যবহার করেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের হাফ হাতা গেঞ্জি ও গোলাপি রঙের পায়জামা। কথাবার্তায় কিছুটা জড়তা রয়েছে বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর- ১৫, তারিখ ১ জুন ২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি ইউসুফের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোঃ জামাল বেপারী (পিতা)
গ্রাম- গড়চৈতন্যপুর, ডাকঘর- সোনাতলা, উপজেলা- সোনাতলা, জেলা- বগুড়া।
মোবাইল: ০১৭৩৩-১৮৮৯৪৯




















