ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর মূল কার্যক্রমকে আরও বেগবান ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
শুমারি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে পরিচালনা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
এদিকে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের সময়সূচি ও বিস্তারিত বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্যামিলি কার্ড শুমারির কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পর্যায়ক্রমে কর্মকর্তাদের পাশাপাশি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
সুজন কুমার দাস স্টাফ রিপোর্টাস (ধনবাড়ী' টাঙ্গাইল) 



















