দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪২৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬৪ হাজার ৩৫০ টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও খানপুর বিওপি পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উর জামান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৪২৯ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ
-
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 34
জনপ্রিয় সংবাদ




















