ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৫০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭৫ হাজার ৯ শত টাকা।
সোমবার (২৬ মে ২০২৬) দিনাজপুর জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর ও সুন্দরা বিওপি মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে। অভিযানে মংলা বাজার ও হালাকুড়ি এলাকা থেকে এসব যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৫০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক

আপডেট সময় : ০৫:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬