ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফুলপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে উপজেলার হাজী রোডস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ফুলপুর উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক আজিজ এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও পয়ারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাওন সরকারের উদ্যোগে শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মানিক, মাহমুদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।
ফুলপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
মোঃ হেলাল উদ্দিন সরকার। - আপডেট সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- 65
জনপ্রিয় সংবাদ




















