ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে নিখোঁজ মরিয়মের মৃতদেহ নদী থেকে উদ্ধার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হারেজ আলীর মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকালে প্রতিদিনের মতোই বাড়ির পাশে খেলছিল ছোট্ট মরিয়ম। খেলতে খেলতে অসাবধানতাবশত সে পাশের মালঝি নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ অনুসন্ধানের পর আজ সকালে নদী থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়। এই নিয়ে এলাকায় চলছে শোকের মাতম।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ফুলপুরে নিখোঁজ মরিয়মের মৃতদেহ নদী থেকে উদ্ধার

আপডেট সময় : ০৫:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬