ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা মাঠে খেলতে ভালো লাগে না: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • 388

কুমিল্লা প্রতিনিধি।।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ২০১৯ সালেই নির্বাচন হবে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে- অন্য কোনোভাবে নয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন-সাহস থাকলে নির্বাচনে আসেন। পালাবেন না।

স্বাস্থ্যমন্ত্রী রোববার কুমিল্লার নব গঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খালি মাঠে খেলতে ভালো লাগে না। নির্বাচন কমিশন হয়ে গেছে, রেফারি নিযুক্ত হয়ে গেছে। জার্সি পড়ে আসেন, আপনার জার্সি ধানের শীষ আর আমার জার্সি নৌকা।

মন্ত্রী আরো বলেন, আমাদের আদালত নয়, কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী দল। বিদেশিরা যখন বিএনপিকে সন্ত্রাসী দল বলে, তখন আমাদের লজ্জা লাগে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফাঁকা মাঠে খেলতে ভালো লাগে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭