ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে জিওপির নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন)-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল-এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি), ভাঙ্গা উপজেলা শাখা।
শনিবার পৌর ভাঙ্গা মডেল মসজিদের সামনে থেকে একটি প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি ভাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা ঈদগা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
প্রচারণাকালে জিওপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই। বক্তারা দাবি করেন, শহিদুল ইসলাম খান বাবুল একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তিনি নির্বাচিত হলে ফরিদপুর-৪ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে জিওপির নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ১২:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬