ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মহান মে দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদদীন হলে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র‍্যালি শেষে কবি জসীম উদদীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম।
আলোচনায় বক্তারা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মহান মে দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬