উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আবু মঈন চৌধুরী সোহেল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী ‘খেজুর গাছ’ প্রতীকে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামছু মিয়া চৌধুরী ‘দোয়াত-কলম’ প্রতীকে পান ৮৭ ভোট।
কার্যকরী সভাপতি পদে ‘হারিকেন’ প্রতীকে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সিরাজ উদ্দিন খান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহজাহান মিয়া ‘গোলাপ ফুল’ প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।
সহ-সভাপতি-১ পদে ‘আম’ প্রতীকে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দিজেন্দ্র পাল চৌধুরী। সহ-সভাপতি-২ পদে ‘ফুটবল’ প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন চৌধুরী। এ পদে প্রতিদ্বন্দ্বী সৈয়দ আকরামুল ইসলাম ‘বাস’ প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু মঈন চৌধুরী সোহেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ারুল ইসলাম ‘ছাতা’ প্রতীকে পেয়েছেন ৮১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে ‘চেয়ার’ প্রতীকে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফজলুল হক কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে ‘ক্রিকেট ব্যাট’ প্রতীকে ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বপন গোপ তরফদার। এ পদে প্রতিদ্বন্দ্বী মোঃ আক্তার মিয়া ‘রিক্সা’ প্রতীকে ৯০ ভোট এবং মোঃ আব্দুর রকিব ‘তালা-চাবি’ প্রতীকে ৪২ ভোট পেয়েছেন।
এদিকে হবিগঞ্জ-লাখাই লাইন-১-এর সদস্য পদে ‘কবুতর’ প্রতীকে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জাহির মিয়া। সদস্য-২ পদে ‘মাছ’ প্রতীকে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আক্তার চৌধুরী।
সদস্য-৩ পদে আলমগীর ‘টিয়াপাখি’ প্রতীকে এবং মোঃ আক্তার হোসেন ‘ঘোড়া’ প্রতীকে সমান ১০ ভোট করে পান। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। লটারিতে মোঃ আক্তার হোসেন নির্বাচিত হন।
অন্যদিকে হবিগঞ্জ-লাখাই লাইন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী মোঃ আরজু মিয়া বাচ্চু ‘মোরগ’ প্রতীকে ৬ ভোট এবং মোঃ রইছ আলী ‘ময়না পাখি’ প্রতীকে ৫ ভোট পেয়েছেন।
শনিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ আবুল কালাম চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জামাল উদ্দিন আহমেদ ও মোঃ জামাল মিয়া।
নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদ অডিটরিয়াম এলাকায় সকাল থেকেই মটর মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানান।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এছাড়া নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পরিবহন মালিকদের স্বার্থ সংরক্ষণ, পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফজলুর রহমান চৌধুরী সভাপতি, আবু মঈন চৌধুরী সোহেল সাধারণ সম্পাদক উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের নির্বাচন
-
মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- 41
জনপ্রিয় সংবাদ




















