ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রোপাগান্ডা মো’কা’বে’লা’য় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর জোর আনসার-ভিডিপির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 48

প্রোপাগান্ডা মো'কা'বে'লা'য় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর জোর আনসার-ভিডিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও বাহিনীর অপব্যবহার সংক্রান্ত বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, এসব অপতৎপরতা প্রতিহত করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও দেশপ্রেম অপরিহার্য।

আজ শুক্রবার বগুড়া জেলায় একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এই সমাবেশের মাধ্যমে বাহিনীর নির্বাচনকালীন প্রস্তুতির সার্বিক চিত্র, নীতিগত অবস্থান এবং সদস্যদের প্রতি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়।

বগুড়ায় সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও সমাবেশে যুক্ত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর প্রস্তুতি, পেশাদারি ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ডিজি।মহাপরিচালক সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তাদের পূর্বাপর সব অনিয়মের পুরনো বন্দোবস্ত পুনঃপ্রতিষ্ঠা করার সব উদ্যোগ সমাবেশে আগত আনসার ভিডিপির ২.৫ লাখ নবপ্রশিক্ষিত তরুণ সদস্যদের প্রতিনিধিরা ঘৃণার সঙ্গে বর্জন করেছে।

একই সঙ্গে তিনি জানান, দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে সঠিক সময়ে অটোমেশনের মাধ্যমে পরিশোধ নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা ইতিমধ্যে প্রান্তিক পর্যায়ে সমন্বয় শেষ করেছে।

তিনি আরো বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ ও মৌলিক অধিকার সংরক্ষণেও বাহিনী সমান গুরুত্ব দিচ্ছে।” এ লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে আরো শক্তিশালী করা হয়েছে এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরো বহুমুখী কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাহিনী ও তৃণমূল জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রোপাগান্ডা মো’কা’বে’লা’য় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর জোর আনসার-ভিডিপির

আপডেট সময় : ০৫:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬