ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থী প্রত্যাহারের দাবিতে রেলপথে শুয়ে পড়লেন মনোনয়ন বঞ্চিতের সমর্থকেরা

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতাকর্মী ও সমর্থকেরা।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন সংগ্ন রেলগেট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকরা শুয়ে পড়ে বিক্ষোভ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। পুতুলের প্রার্থীতা প্রত্যাহার করতে নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এর আগে উপজেলা মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।

কর্মীরা বলেন, মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাত্ত করা হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। টিপু ভাই আমাদের যোগ্য নেতা। তিনি এ লালপুর-বাগাতিপাড়া আসনের ত্যাগী নেতা। আমরা তাকে এ আসনে ধানের শীষে মনোনয়ন চাই।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রার্থী প্রত্যাহারের দাবিতে রেলপথে শুয়ে পড়লেন মনোনয়ন বঞ্চিতের সমর্থকেরা

আপডেট সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫