ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট কারের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট কারের সঙ্গে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিমন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির সান্তাহার পূর্ব ঢাকা রোডে ইত্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রিমন উপজেলার কাশিমালা গ্রামের উজ্জ্বল প্রামানিকের ছেলে৷ আহতরা হলেন একই উপজেলার শিয়ালশন গ্রামের মিলনের ছেলে মোস্তাকিম (২৩), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরের পুনঘরদীঘি গ্রামের জুয়েলের ছেলে রাহিম (২০) ও একই গ্রামের লিটনের ছেলে তৌফিক (২২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ রাতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।

 আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার ও দুই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণে আইনি প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট কারের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫