এদিকে আজ সভা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ইসিতে আসতে থাকেন। ইসির অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।
আজ নির্বাচন কমিশনে দশম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন ও রীতির আলোকে তফসিলপূর্ব এবং তফসিল-উত্তর কার্যক্রম নিয়ে আলোচনা।
সভাশেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
অনলাইন ডেস্ক 

























