ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটি গঠন সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামল ভৌমিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপ্লব তরফদার।
গত ১ মে সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি শ্যামল ভৌমিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ও সংগীতশিল্পী ডা. তাপস বোস, সাবেক সভাপতি দুলাল বোস, সাবেক সাধারণ সম্পাদক হেলাল জাহাঙ্গীর, সিনিয়র সদস্য ইমতে আহসান শিলু, রঞ্জিত কুমার দাস রঞ্জু, সহ-সভাপতি আশিষ বকসী, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, নাট্য সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলীসহ অন্যান্য সদস্যরা।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলা ও আশিষ বকসী, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মৌসুমী রহমান বুবলী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামলী ভৌমিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিটন দাস, নাট্য সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সহ-নাট্য সম্পাদক এস. এম. জাকিরুল ইসলাম জুয়েল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ইমতে আহসান শিলু, দপ্তর ও প্রচার সম্পাদক স্বপন কুমার দাস, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দিবাকর বোস দিগন্ত, কোষাধ্যক্ষ মোকলেছুর রহমান মুকুলসহ কার্যকরী সদস্যরা।
সভায় বক্তারা বলেন, প্রায় ৪৫ বছরের পুরোনো এই সংগঠনটি কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আগামী দিনে আরও গতিশীল হয়ে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে বলিষ্ঠ অবদান রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রচ্ছদ কুড়িগ্রামের নতুন কমিটি গঠন সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার

আপডেট সময় : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬