ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় শিক্ষার্থী-কিশোরদের অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

​কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল, বাল্যবিয়ে এবং সাইবার ওয়ার্ল্ডের নানা ফাঁদ থেকে সুরক্ষিত রাখতে নওগাঁর পোরশায় অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক আলোচনা সভা।
​বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পোরশা থানা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মুর্শিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
​বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এতে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
​প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদকের শারীরিক, মানসিক ও পারিবারিক ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে বিশদভাবে অবহিত করেন। একই সঙ্গে বাল্যবিয়ে কীভাবে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে, তা তুলে ধরে তা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
​বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, অনলাইন প্রতারণা, হ্যাকিং বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এড়াতে অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত ছবি, তথ্য কিংবা পাসওয়ার্ড শেয়ার করা যাবে না।
​শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক-সংস্কৃতিক কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এলাকায় যেকোনো ধরনের অনিয়ম, মাদক ব্যবসা বা অপরাধের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।
​পোরশা থানার কর্মকর্তা জিয়াউর রহমান, পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, জেলা পুলিশের এই উদ্যোগ শিক্ষার্থীদের সচেতন করতে এবং একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় শিক্ষার্থী-কিশোরদের অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬