ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

নওগাঁর পোরশা উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে পোরশা উপজেলা প্রশাসন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাকিবুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদিকুল ইসলাম ও জনাব মোঃ রাকিব উদ্দিন।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রমিক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

পোরশায় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

আপডেট সময় : ০৮:২৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬